সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

তালতলীতে কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন

  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ৬.৫৯ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

 মল্লিক মো. জামাল, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে কাজ না করেই টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের টাকা উত্তোলন করে নিলো ইউপি সদস্য। ঘটনাস্থলে পরিদর্শন না করে ও এ টাকা উত্তোলনে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা। জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জয়নাল মৃধা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ২০১৯-২০ অর্থবছরে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবের বাড়ি পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা সংস্কারের জন্য ৪৪ হাজার ৩ শত টাকা বরাদ্দ দেয়া হয়। এ টাকা উত্তোলন করা হলেও সরেজমিনে কোনো ধরনের কাজ না করে আত্মসাত করেন ইউপি সদস্য জয়নাল ।

আর এই টাকা উত্তোলনের সহযোগিতা ও ঘটনাস্থলে পরিদর্শন না করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম নিজ ক্ষমতা বলে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে সর্বশেষ ২য় কিস্তিতে টাকা গতবছরের ২৮ডিসেম্বর চেক ইসু করেন ।

রবিবার(৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবেবর বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের কাজ দেখতে গেলে গ্রামীন এই রাস্তায় কোথায় কোনো ধরনের মাটির কাজ হয়নি। এলাকার কয়েক জনের সাথে কথা বলে জানা যায় এই রাস্তায় তিন বছর আগে সংস্কার হয়েছে। এরপরে আর কেউ সংস্কার করেনি।

বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডেও ইউপি সদস্য মো.জয়নাল মৃধা ,মুঠো ফোনে বলেন,আপনাদের সাথে সরাসরি কথা বলবো। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের বরাদ্ধের সম্পূর্ন কাজের টাকার চেক দেওয়া কথা স্বীকার করে । চেক যখন দেওয়া হয়েছে তখন পানি ছিলো রাস্তার পাশে তাই মাটি পায়নি।

এখন কাজ করবে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হবে। কাজ না করলে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন,কাজ না করে কেন চেক দেওয়া হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com