দিলীপ কুমার দাস (বিভাগীয় প্রতিনিধি) ঃ
বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব আমিনুল হক শামীম (সিআইপি) ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান কাঞ্চন খানের রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় বঙ্গবন্ধু চত্ত্বরে এমপি নাজিম উদ্দিনের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্ত্বে এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন – অনুষ্ঠানের আয়োজক ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, গৌরীপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন, ৫নং সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, ৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।