সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নরসিংদীতে থার্টি ফার্স্টের পার্টি করার জন্য চাঁদা না দেওয়ায় কুপিয়ে আহত

  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১, ১২.০৩ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

নরসিংদীতে থার্টি ফার্স্ট উপলক্ষে পার্টি করার জন্য চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।  বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ী সজিব মিয়াকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যবসায়ীর স্বজনদের দাবি, থার্টি ফার্স্টের পার্টি করার জন্য বিলাসদী এলাকার সাকিব, সালমান, শুভ, সিয়াম, সোহান ও তানজিদ নরসিংদী স্টেডিয়াম মার্কেটের ফার্নিচার ব্যবসায়ী সজিব মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী সজিবের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। তখন তিনি আত্মরক্ষার জন্য পাশের রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের নিচে লুকিয়ে পড়েন। ওই সময় সন্ত্রাসীরা সজিবকে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সন্ত্রাসীরা আবার তাঁর ওপর হামলা চালায়। এতে সজিব গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ‘ব্যাটমেন্টন খেলা নিয়ে আহত সজিবের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে আজ সকালেও উভয়পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। পরে বিকেলে প্রতিপক্ষরা হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com