সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রুহিয়ার ঢোলারহাঁটে নকল কীটনাশক বিক্রির অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১০.৪০ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের সদর উপজেলা ঢোলার হাটে ইনথোফা কম্পানির নকল নাফা কীটনাশক বিক্রির অভিযোগ করেছেন কৃষক অজয় ভৌমিক।সোমবার কীটনাশকটি ফিরিয়ে দিতে গেলে প্রথমে বিক্রেতা এটাকে নকল নয় বলে জানায়। পরে জনরোষে পরলে নকলটির বদলে আসল কীটনাশক সরবরাহ করে বিক্রেতা সুরেশ সর্মা।

এ বিষেেয়ে ইনতেফা কম্পানির হয়ে মাহাবুব আলম বলেন,‘বিষয়টি জানা মাত্রই বিক্রেতার সাথে যোগাযোগ করি। তিনি জানান, নাফা কীটনাশক এক কার্টুন নিয়ে ছিলেন।তার কাছে রশিদ আছে কি না জানতে চাই। তবে তিনি আমাকে কম্পানির কোনো রশিদ দেখাতে পারে নাই’।বিক্রেতা সুরেশ সর্মা বলেন, ‘এটা আমি মুল কম্পানি থেকেই কিনেছি।

তবে আমার কাছে কোনো রশিদ না থাকায় কম্পানির লোক এখন অস্বীকার করছে’। কীটনাশক অজয় ভৌমিক বলেন, আমি ফসলে কীটনাশক ছিটানোর প্রস্তুতি নিলে বোতল খুলে মবিলের মত দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম এটা পোড়া মোবিল। পরে ভাল করে দেখে বুঝতে পাই এটা মবিল না। তবে এটা কি ঠিক বুঝতে পারছিলাম না।

বিষয়টি জানার জন্য বিক্রেতার কাছে গেলে তিনি বলেন এটাই আসল নাফা কীটনাশক। এটি ফেরত নেওয়ার জন্য চাপ দিলেও তিনি ফেরত নিতে অনিহা প্রকাশ করেন। পরে জনরোষে পরে ফেরত দিতে বাধ্য হয়েছে। ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন জানান, বিষয়টি আমিও জানতে পেরেছি তবে বিস্তারিত জানি না। নকল কীটনাশক বিক্রয়ের বিষয়টি সত্য হলে আইনি ব্যবস্তা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com