সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৩.৪০ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সংসদ ভবনস্থ তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সোমবার দেশব্যাপি স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের প্রচার কার্যক্রম ও ভোটের সুষ্ঠু – নিরাপদ পরিবেশ বজায় রেখে প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান।
তিনি বলেন,ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।
২৩ টি পৌরসভার ঘোষিত ফলাফলে ২টিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মনগড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকেও ধন্যবাদ।
প্রতিটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে জণগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনভাবেই অনিয়মের সুযোগ নেই।
নির্বাচন কমিশনের প্রাথমিক সূত্র মতে পৌরসভাসমূহে ৬০ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ৮০ শতাংশও ভোট পড়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জণগণ ভোট দিতে পারে না বলে বিএনপির যে মিথ্যা অভিযোগ তা আজ অসারতা প্রমাণিত হয়েছে। পৌর-নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগনের আস্থা বেড়েছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশঃ কমছে।
বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন।
তিনি বলেন, খরগোশের গতিকে ফখরুল সাহেব যদি আওয়ামী লীগের সাথে তুলনা করেন, তাহলে বলবো, জননন্দিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ সমৃদ্ধির সোনালী সোপানে। শেষ ধাপে পৌঁছানোর আগেই আমাদের মাঝপথে থামার বা ঘুমানোর কোন সুযোগ নেই।
গল্পের কচ্ছপের মতে বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে না পেরে ধীর গতিতে চলতে থাকবে, কিন্তু আধুনিক প্রযুক্তি মনস্ক, গতিশীল বাংলাদেশ গড়তে সরকার খরগোশের অদম্য গতিতে পৌঁছে যাবে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে বলে আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মাঝপথে থামিয়ে দেওয়ার কোন অপশক্তি কিংবা অপকৌশল আর কাজে আসবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com