সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে দুস্কৃতিরা আগুনে পুড়াচ্ছে খড়েরপাড়া,ঘর-বাড়ী পুড়ার ভয়ে আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট সময় শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৭.৩৯ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার -কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার পৌর চাপানগর ৭নং ওয়ার্ডে দুস্কৃতিরা গভীর রাতে আগুনে পুড়াচ্ছে গবাদি পশুর গরুর নিত্য খাবার খড়েরপাড়া। ঘর-বাড়ীতে আগুন লাগার ভয়ে রাত কাটাচ্ছে এলাকাবাসী। শনিবার রাত সাড়ে ১১ টায় দ্বিতীয় রাতেরমত আবারও খড়ের পাড়ায় আগুন লাগিয়েছে দুস্কৃতিরা।

খড়ের পড়ার মালিক খলিল হাজারীর স্ত্রী পারভীন আক্তার বলেন- রাত সাড়ে ১১টায় পথচারী হাসান হাজারী আমাদেরকে ঘুম থেকে ডাকা-ডাকি করে বলেন – আপনাদের খড়ের পাড়া আগুনে পুড়ে যাচ্ছে, তাৎক্ষনিক পারভীনের সুরচিৎকার শুনে এলাকার জনগন ছুটে এসে বাড়ীর পাশের খাল থেকে পানি দ্বারা আগুন নিয়ন্ত্রয় আনে, এতে প্রায় ২০ হাজার টাকার খড় আগুনে পুড়ে যায় বলে জানান। তিনি বলেন- নির্দিস্ট সময়ে আগুন লাগার ঘটনা দৃস্টিগোচর না হলে ঘর-বাড়িসহ বৈদুতিক তারে আগুন লেগে বড় ধরনের দুর্ঘটা ঘটার সম্ভাবনা ছিল।

নূর মোহাম্মাদ ডেইরি ফার্মের মালিক আব্দুর রব হাজারী বলেন-গত ২৩ – ১২ – ২০২০ইং তারিখ বুধবার রাত প্রায়১টার সময় ৮ হাজার টাকার মূল্যের গরুর খাবার খড়ের আটিতে আগুন লাগিয়েছে দুস্কৃতিকারিরা।এতে আমার গরুর খামারসহ ঘর-বাড়ী আগুনে পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।পরে স্থানীয়রা এসে ওই আগুন নিয়ন্ত্রনে আনে।

পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তারুজ্জামান জামাল মুহুরী বলেন – এলাকার জনগন ঐক্যবদ্ধ হয়ে ওই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকে শনিবার সকালে বিষয়টি অবগত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস প্রদান করেন। ওই দিকে থানা অফিসার ইনসার্চ মোঃ জহিরুল আনোয়ার বলেন- এলাকার জনগন এক হয়ে ওই ঘটনা মোকাবেলা করতে হবে তার পাশে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com