সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৫.১৮ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না।
আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব বলছেন করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপহীন। বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন,একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায় ।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যপী প্রশংসিত হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়েছিলো মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এতো গাত্রদাহ। জনগনের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল।
বিএনপি করোনাকালে জনগণের জন্য কি করেছে, তা জানতে চেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন ততক্ষণ মহামারীসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
করোনা নতুন করে আবার প্রাণঘাতি রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে,এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলেও জানান ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে জানিয়ে বলেন, লন্ডন -ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুতর ভাবে মনিটর করা হচ্ছে।
বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন , ২০০৬ – ০৭ অর্থ বছরে দেশের বাজেট ছিলো ৫৪ হাজার ৮ শ কোটি টাকা আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
তিনি বলেন , ২০০৬ সালের মূল এডিপি ছিলো প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিলো ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যপী প্রসংশা চলছে তখন বিএনপি প্রকাশ করেছে সংশয়, তারা বলে সরকার নাকি নিজেরাই “রোল মডেল” বলছে, বিএনপির এসব বানানো গল্প প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো, তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।
বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের কর্মসূচি গ্রহণ করা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা ভালো খবর কিন্তু কর্মসূচি পালনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতা বিরোধী এবং উগ্র সা¤প্রদায়িক শক্তির সাথে গোপন ও ওপেন সখ্যতা থেকে বেরিয়ে আসা।
তিনি বলেন , যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়,তাদের নিয়ে সুবর্ণ জয়ন্তী পালন এক ধরনের প্রহসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com