সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

চাঁদপুরে বিরাট পেইন্টসের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১.২০ পিএম
  • ৬১৭ বার পড়া হয়েছে

 আল সামাদ রুবেলঃ দেশীয় স্বনামধন্য পেইন্টস্ এবং কন্সট্রাকশন কেমিক্যাল কোম্পানী বিরাট পেইন্টস্ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ২১ ডিসেম্বর , ২০২০ইং চাঁদপুরের একটি কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলার বিভিন্ন স্তরের সিভিল ইন্জিনিয়ার ও আর্কিটেক্টদের সাথে একটি বিজনেস কনফারেন্স এর আয়োজন করে।

প্রথমে পবিত্র আল-কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে কাজী হুমায়ুন এন্ড সন্স এর সত্বাধিকারী কাজী হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর জনাব মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোম্পানীর চেয়ারম্যান জনাব আলাউল করিম সেলিম।

আরো উপস্থিত ছিলেন ম্যানেজার ইন একাউন্ট মনির আহমেদ, ম্যানেজার ইন অপারেশন্স মোঃ রাসেল হোসেন ও কুমিল্লার ডিসিএম সাহেব। অনুষ্ঠানে কোম্পানীর সকল পণ্যের পরিচিতি ও ব্যবহারবিধি সম্পর্কে একটি কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ইন্জিনিয়ারবৃন্দ বিরাটের পণ্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ও গুনগত মান ঠিক রেখে নতুন নতুন পণ্যের মাধ্যমে ভোক্তার চাহিদা পূরণে উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানান।

এতে বিভিন্ন স্তরের বিক্রয় প্রতিনিধিরা ও উপস্থিত ছিলেন। কর্মশালাসহ সম্মানিত অতিথি ও কর্মকর্তাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com