সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গৌরীপুরে প্রাক্তন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার স্থাপনায় হামলা ও ভাংচুর

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৬.২২ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে (২০ ডিসেম্বর/২০২০) ইং তারিখ রবিবার বেলা অনুমান সাড়ে ১২ ঘটিকার সময় গৌরীপুর পৌর এলাকার পুরোহিত পাড়া মহল্লায় বসবাসকারী থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অজিত রঞ্জন উকিলের দীর্ঘ দিনের স্বত্ব দখলীয় গৌরীপুর মৌজার আর.ও.আর ১২৫৬ নং দাগের সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে স্থাপনা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন উকিলের জ্যেষ্ঠ পুত্র পুলক রঞ্জন উকিল বলেন যে, মতিলাল সরকারের কনিষ্ঠ পুত্র সজল কুমার সরকার একজন আইনের রক্ষক হয়েও দীর্ঘদিন যাবৎ ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ গায়ের জোরে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের স্বত্ব দখলীয় ভূমি আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় সজল কুমার সরকারের প্রত্যক্ষ মদদে তারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করেছে। মুঠো ফোনের ক্যামেরায় ধারণকৃত ছবি এবং ভিডিও চিত্রে দেখা যায় যে, সজল কুমার সরকারের পিতা মতিলাল সরকার এবং বড় ভাই কাজল সরকার লোহার শাবল হাতে নিয়ে স্থাপনা ভাংচুর করছে।

এ ব্যাপারে মতিলাল সরকার এবং কাজল সরকার এর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা কেউ ফোন ধরেননি। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com