রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পাকিস্তানে ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করেছে পাকিস্তান সরকার

  • আপডেট সময় সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ৮.১৩ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

পাকিস্তানে ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। পাইলটদের যোগ্যতা নিয়ে দেশটির বিমানমন্ত্রীর সন্দেহ প্রকাশের পর তাদের লাইসেন্স বাতিল করা হয়। শুধু লাইসেন্স বাতিলই নয়, ওই পাইলটরা কিভাবে জাল সার্টিফিকেট পেলেন তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তানের বিমান মন্ত্রণালয় ইসলামাবাদ হাই কোর্টকে এবিষয় অবগত করার পর আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার কথা মেনে দেশের ৮৬০ জন বিমান চালকের লাইসেন্স খতিয়ে দেখে তার মধ্যে থেকে ৫০ পাইলটের লাইসেন্স বাতিল করা হয়েছে। ওই পাইলটরা পাকিস্তানের সরকারি ও বেসরকারি বিমান সংস্থা সহ আন্তর্জাতিক বিমান সংস্থার বিমানও চালাতেন বলে জানা গিয়েছে।

গত ২২ মে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ-র একটি বিমান ভেঙে পড়ে করাচীতে। সেই দুর্ঘটনার পর বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান সংবাদ বৈঠকে গুরুতর অভিযোগ করে বলেন, দেশের ৮৬০ জন পাইলটের মধ্যে ২৬০ জনই অযোগ্য। হয় তাঁরা ভুয়া লাইসেন্স জোগাড় করেছেন কিংবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। কেবল এই দাবি করাই নয়, সেই পাইলটদের নামও প্রকাশ করা হয়।

এদিকে পাক পাইলটদের মান ও লাইসেন্স নিয়ে গুরুতর অভিযোগ করেছে আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থা। গত মাসেই বিশ্বের ১৮৮টি দেশে নিষেধাজ্ঞার আশঙ্কায় ছিল পাকিস্তান এয়ারলাইন্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com