নিজস্ব প্রতিনিধি মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম : বন্দর ৩৮ নং ওয়ার্ড মেহের আফজল স্কুল সংলগ্ন এলাকায় “মহান বিজয় দিবস উদযাপন পরিষদ” এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় । বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টা এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদ” এর চেয়ারম্যান হাজী ইকবাল আলী আকবর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমীকলীগ চট্টগ্রাম বন্দর থানার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৩৭ নং ওয়ার্ড আওয়ামিলীগ সদস্য মোঃ ইদ্রিস।
উপস্থিত ছিলেন, সৈনিকলীগ হালিশহর থানার সভাপতি হোসাইনুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি, মোঃ মোশরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম , হাজী নিজাম উদ্দিন, আওয়ামিলীগ নেতা, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর, আব্দুল হাকিম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ রফিকুল ইসলাম, মল্লিক মেম্বার, মোঃ ফিরোজ আল মামুন মোঃ পারভেজ,মোঃ আনোয়ার হোসেন,মোঃ আলম উদ্দিন, সহ প্রমুখ।