রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে বিনামূল্যে পিঠা বিতরনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা দেওয়ানবাগীর শুভজন্ম দিন পালন

  • আপডেট সময় বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৭.৩৫ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্ল)প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৭ টি খানকায়ে মাহবুবীয়া ও জাকের মজলিশে ঢাকার মতিঝিল বাবে রহমত দেওয়ানবাগশরীফ থেকে সরাসরি লাইভ সম্প্রচারে বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাংলাদেশ ও র্বিশ্বের খানকা শরীফ ও মজিশের সাথে মিল রেখে এক যোগে অনলাইন লাইভ টান্সমিশন ও জুম পদ্ধতির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মহান সংস্কারক সূফি সম্রাট হযরত শাহ-দেওয়ানবগী হুজুর কেবলার ৭১ তম শুভ জন্ম বার্ষিকী পালন করা হয়। সূফি সম্রাট দেওয়ানবাগী হুজুর ১৯৪৯ সালের ১৪ই ডিসেম্বর বুধবার দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগন্জ থানার বাহাদুরপুর গ্রামের মুসলিম সম্রান্ত সৈয়দ বংশের আব্দুর রশিদ পরিবারে জন্ম গ্রহন করেন।

হুজুর কেবলা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস সরকারি ছুটির দিন বিবেচনা করে ১৪ ডিসেম্বর তার শুভ জন্ম দিনের অনুষ্ঠান পালন না করে ১৬ ডিসেম্বর পালন করা জন্য তার অনুসারীদের আহবান করেন। তারই ধারাবাহিকতায় দেবীদ্বার উপজেলার পৌর চাপানগর খানকায়ে মাহবুবীয়া,জাফরগন্জ ইউনিয়নের হোসেনপুর, সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর, রাজামেহার ইউনিয়নের গুবিন্দপুর,এলাহাবাদ ইউনিয়নের মোহনপুর,বানী ইউনিয়নের সাইতলা, গুনাইঘর উত্তর খানকায়ে মাহবুবীয়াতে ওই অনুষ্ঠান পালন করা হয়। দেওয়ানবাগী হুজুরের ভক্তবিন্দুগন সাপ্তাহ ব্যাপি নিজ- নিজ এলাকার খানকায়ে মাহবুবীয়াগুলোতে আলোক সজ্জা ও কাচা ফুল দিয়ে সাজিয়ে রঙ্গে রঙ্গিন করেন নেন অনুষ্ঠানের স্থানগুলো। আয়োজন করা হয় সারা দিন ব্যাপি বিনা মূল্যে বিশেষ স্টলের মাধ্যমে উপস্থিত সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন রকমের শীতকালিন পিঠা, চা-বিস্কুট, সন্দেশ, চকলেট, মিষ্ঠি বিতরণ ও বিভিন্ন রকমের ফল। এছাড়াও গরু ও ছাগল,পশু জবাই করে করা হয় বিরানী তবারুক এবং কাটা হয় জন্ম দিনের কেক। দেওয়ানবাগী হুজুর কেবলা তার জন্ম দিনের অনুষ্ঠানে কুরআন ও হাদীসের আলোকে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (স:)এর জীবন আর্দশের শান, মর্যাদা সারা বিশ্বের মানব জাতির কাছে তুলে ধরে সকলের চরিত্র সংশোধন করে প্রকৃত আশেকে রাসূল হওয়ার আহবান রেখে বিকাল ৪ টায় আখিরী মোনাযাতের মধ্যে দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com