রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে ! নিখোঁজ-১

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৯.৩১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। রামগতি উপজেলার মেঘনার আসলপাড়া এলাকায় এসিআই কোম্পানির ৯ কর্মকর্তা ও কর্মচারীসহ পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ৯ জন নিখোঁজ হয়। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় আটজনকে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন রবি তালুকদার নামে একজন। নিখোঁজ ব্যক্তি এসিআই কোম্পানির কুমিল্লা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ দুপুরে আলেকজান্ডারের মেঘনায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে আলেকজান্ডার বেড়িবাঁধ থেকে রবি তালুকদারের নেতৃত্বে এসিআই কোম্পানির আরও আটজন নৌকায় করে ঘুরতে চর আবদুল্লাহর দিকে যাচ্ছিলো। হঠাৎ নদীর জোয়ারের পানিতে ডুবে যায় নৌকাটি।

এ সময় নিখোঁজ হন ৯ জন। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় আটজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন রবি তালুকদার নামে এসিআই কোম্পানির এক কর্মকর্তা। উদ্ধারকৃতরা হচ্ছেন- জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন, সাদেকুর রহমান, আবদুল আজিজ, আবদুর রশিদ ও হাফিজুর রহমানসহ ৮জন। রামগতি থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ রবি তালুকদার এসিআই কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবুরিদল ও পুলিশের যৌথ অভিযান চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com