রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্ত থেকে বিদেশী দূতাবাসের দরজায় নিয়ে গেছে:সেতুমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৩.৪০ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্ত থেকে বিদেশী দূতাবাসের দরজায় নিয়ে গেছে।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে। ওবায়দুল কাদের তাঁর রাজধানী ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
তিনি বলেন, ‘বিএনপি এখন গনতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে। বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় না গিয়ে, জনমানুষের কাছে না গিয়ে আন্তর্জাতিক মহলের দ্বারে দ্বারে ঘুরছে।


বিএনপির অন্ধ এবং নেতিবাচক রাজনীতি তাদেরকে ইতিমধ্যেই জনবিচ্ছিন্ন করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা এখন মরণ কামড় দিতে চায়,কিন্তু দেশের লাখো কোটি জনতা সেই অশুভ শক্তি বলয়ের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে দেশ বিরোধী রাজনীতি শুরু করেছিলো যারা, তারা এখনো সুযোগ খুঁজছে। তাই প্রতিটি নেতাকর্মীকে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকাতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে চলছে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তিনি একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন। অথচ একটি দল উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। ‘৭১ র মুক্ত স্বাধীন স্বদেশ যারা চায়নি তারাই এখন এদেশের এগিয়ে যাওয়া মেনে নিতে পারছে না।
মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, একজন রাজনীতিবীদের জীবনে সবচেয়ে বড় অর্জন ও সাফল্য হচ্ছে জনগণের ভালোবাসা। তিনি তাঁর সমগ্র রাজনৈতিক জীবনে জনমানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছিলেন। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের একজন সফল রাজনীতিবীদ।


এসময় চট্টগ্রাম প্রান্তে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com