রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে কারারক্ষীর ছেলের সন্ধান মিলছে না!

  • আপডেট সময় রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৬.২৫ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ:লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কারারক্ষীর ছেলের সন্ধান মিলছে না শনিবার দুপুরের পর থেকে। এদিকে কারারক্ষী কবির হোসেন ছেলের খোঁজে সংজ্ঞাহীন হয়ে আছেন। বাইসাইকেল চালাতে গিয়ে স্কুলছাত্র ফাহিম মোরশেদ বাসায় ফেরেনি। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তার বাবা কবির হোসেন লক্ষ্মীপুর জেলা কারাগারের কারারক্ষী। ছেলের খোঁজ পেতে মরিয়া হয়ে উঠেছেন বাবা। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কারাগারের কোয়ার্টার থেকে সাইকেল নিয়ে ফাহিম বের হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। এদিকে কবির ও তার স্বজনরা সম্ভাব্য স্থানে ফাহিমকে খুঁজেও পায়নি। তাকে খুঁজে পেতে শনিবার সন্ধ্যায় কবির সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বিকেল থেকে কারাগারের পার্শ্ববর্তী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ফাহিমের খোঁজ চেয়ে মাইকিং করা হয়েছে।

এতে জানা গেছে, দুপুরে কোয়ার্টার থেকে বের হয়ে ফাহিম কারাগারের পশ্চিম পাশের সড়কে সাইকেল চালাচ্ছিলো। হঠাৎ করে তাকে ওই সড়কে দেখা যায়নি। পরে সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সদর থানা পুলিশের সহযোগিতার জন্য নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কিন্তু রাত হয়ে গেলেও কোথাও ফাহিমের সন্ধান মেলেনি। ফাহিম লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

ফাহিমের বাবা কবির হোসেন জানান, বাসা থেকে বাইসাইকেল চালানোর উদ্দেশ্যে ফাহিম বের হয়েছিলো। এসময় তার পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিলো। তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। ফাহিমের সন্ধান পেলে ০১৮৭৬০০০১৮০ ও ০১৮১৩৬৫৭১৭০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, কারারক্ষী কবির তার ছেলের নিখোঁজ ডায়েরি করেছেন। ছেলেটিকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com