রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার লোভে মানবতা বিরোধী আপরাধ তারা করে আসছে:সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৬.৩৫ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমিনিটি আদেশ জারি করা, জেলহত্যা,গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করাসহ এমনকোন জঘন্য কাজ নেই যা বিএনপি করেনি। জন্মলগ্নথেকে ক্ষমতার লোভে ধারাবাহিক ভাবে তারা মানবতা বিরোধী আপরাধ তারা করে আসছে। জনগণ মনে করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুন্যালে তাদেরও বিচার হওয়া উচিত।

ওবায়দুল কাদের আজ শনিরবার সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অতীত ষড়যন্ত্রের ইতিহাস, তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ। এদেশের রাজনীতির ইতিহাসে মাস্তান তন্ত্রের জনক বিএনপি। বিএনপির দলের মধ্যে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কি করে।
দলীয়নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, একটি বড় দলে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে। কিন্তু এই প্রতিযোগীতা হতে হবে সংগঠনিক নিয়ম নীতিমেনে। কোন ভাবেই দলকে প্রশ্নবৃদ্ধ করে কোন কাজ করা যাবে না। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের শৃঙ্খলার বিষয়ে কঠোর। দলের শৃঙ্খলা না মানলে তাকে দল ছাড় দিবে না।
তিনি বলেন, নিজের আবস্থান করতে পকেট কমিটি করা যাবে না। দলকে সংগঠিত করতে ত্যাগিদের নিয়ে কমিটি গঠন করতে হবে।কোন চাঁজাবাজ, দুর্নীতিবাজদের নিয়ে কমিটি করা যাবে না।
আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহীর সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com