রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নারী উন্নয়নে সমন্বিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে-লক্ষ্মীপুর জেলা প্রশাসক

  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ৮.৪৬ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ‘নারী উন্নয়নে পুরুষের সহযোগিতা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বুধবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’-২০২০ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় কবি নজরুল ইসলামের লেখা-‘বিশ্বে যা কিছু মহান-সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়েছে নারী-অর্ধেক তার নর’ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, নারীরা পরিবারে কারো স্ত্রী, করো বোন আবার কারো মেয়ে। নারীরা সংসারে যেমন ভূমিকা রাখে তেমনি সমাজ উন্নয়নেও ভূমিকা রাখে। তাই পুরুষ শাসিত সমাজে নারীকে অবহেলার চোখে দেখা উচিত নয়। তাই সমাজে নারীর উন্নয়নে পুরুষদের অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, একটি সমাজ বা সংসার উন্নয়ন যেমন শিক্ষার বিকল্প নেই। তেমনি নারী সমাজ উন্নয়ন করতে হলে নারী শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত নারীই পারে শিক্ষিত সমাজ গড়তে। শিক্ষা ও কাজের ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুরুষদেরকেই। নারী সমাজ উন্নয়নে সরকারও কাজ করে যাচ্ছে।

সমাজের বিভিন্ন স্তরে নারীদের সফলতার স্বীকৃতি হিসেবে সমাননা দিয়ে যাচ্ছেন বর্তমান সরকার। তাই নারী উন্নয়নে তৃর্ণমূলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে অয়োজিত জয়িতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানের শেষে নারী উন্নয়নে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় ৫ জনকে জয়িতা সম্মাননা পদক ও সনদপত্র প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com