এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সাবেক হেল্থ ইন্সপেক্টর মোঃ আব্দুর রহমান মঙ্গলবার রাত ২ টায় বাধর্ক্য জনিত কারনে দেবীদ্বার সেবা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার বাদ যোহর দেবীদ্বার পৌর চাপানগর কেন্দ্রীয় ঈদ গা ময়দানে মরহুমের জানাযা শেষে তার নিজ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে যান।

জানাযা’র সময় উপস্থিত বক্তব্য রাখেন পৌর আওয়ামিলীগের সভাপতি মোঃ হাজী আবুল কাশেম চেয়ারম্যান। দাফন শেষে এলাকার সর্বস্তরের সূধীমহল তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।