বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

ফুলবাড়িয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে ধাওয়া-পাল্টাধাওয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ৫.৪৬ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার অভিযান শুরু করতে করতে  দুপুর ২টা বেজে যায়  ।

দুপুরে এ ব্যাপারে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির  বলেন,  ফুলবাড়িয়া সুপার মার্কেটের দোকানিরা পুলিশ ও ডিএসসিসির কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। পরে বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের সরিয়ে দেয়।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, রাজধানীর এই বিপণিবিতানে মোট ৯১১টি নকশাবহির্ভূত দোকান আছে। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলছে।

দোকানিদের অভিযোগ, এর আগে নকশাবহির্ভূত এসব দোকান বৈধ করতে সিটি করপোরেশনের কর্মকর্তারা লাখ লাখ টাকা নিয়েছেন। সেসবের ভাউচারও আছে তাঁদের কাছে। এ ছাড়া প্রতিনিয়ত দোকানিরা ভাড়াও দিয়ে এসেছেন। আর এখন তাদের কোনো ধরনের নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে।

তবে ডিএসসিসির উপসচিব ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলছেন ভিন্ন কথা। দোকানিদের কাছে লিখিত নোটিশ দিয়ে উচ্ছেদের বিষয়টি জানানো হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, গতকাল সোমবার মাইকিং করে সবাইকে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত। এ ছাড়া তাঁরা মাইকিংয়ের আগেও বিষয়টি জানতেন।

দোকানিদের বিক্ষোভের কারণে অভিযান শুরু করতে দেরি হয়েছে বলেও জানান ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. মুনিরুজ্জামান।

অভিযান ঠেকাতে সকাল থেকেই বিপণিবিতানের সামনে রাস্তায় অবস্থান নেন শত শত দোকানি ও কর্মচারী। এ সময় ‘জীবন দেব, কিন্তু রাস্তা ছাড়ব না’সহ নানা ধরনের স্লোগান দেয় দোকানিরা।

ডিএসসিসির রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, বিপণিবিতানটির নকশা অনুয়ায়ী এ ব্লকে ১৭৬টি দোকান, বি ব্লকে ১৭৬টি, সি ব্লকে ১৭৯টিসহ মোট ৫৩১টি দোকান থাকার কথা। কিন্তু নকশাবহির্ভূতভাবে এ ব্লকে ৩০৮টি, বি ব্লকে ২৯২টি এবং সি ব্লকে ৩১১টি দোকান করা হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার পর এই বিপণিবিতানের নকশাবহির্ভূত দোকান এবং এর সার্বিক পরিস্থিতি জানতে একটি কমিটি গঠন করে দেন। করপোরেশনের প্রধান প্রকৌশলীকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি বিপণিবিতানে নকশাবহির্ভূত ৯১১টি দোকান চিহ্নিত করে এবং সেগুলো উচ্ছেদের সুপারিশ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com