বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, চুক্তি সই টোয়াবের ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, চুক্তি সই টোয়াবের

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১.৪২ এএম
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- ঢাকা, ৩০ আগস্ট: দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর প্লাটিনাম স্পনসর হয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। এ উপলক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রোববার ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে টোয়াবের পক্ষে এমওইউতে সই করেন সংগঠনটির পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) মো. আবুল বাসেত বাবু এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মিজানুর রহমান। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে সই করেন আইএইচজি, সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম।
বিটিটিএফের ১৪তম আসর আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশি-বিদেশি পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেবেন।

টোয়াব ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এই অংশীদারত্বের ফলে আতিথেয়তা ও ট্যুর অপারেটর খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
টোয়াবের পক্ষ থেকে বলা হয়েছে, প্লাটিনাম স্পনসর হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সহযোগিতা বিটিটিএফ ২০২৬-কে আরও সফল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটন প্রচার, ব্যবসায়িক যোগাযোগ, বি-টু-বি কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে মেলাটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছে সংগঠনটি।

বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com