বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৫৬ এএম
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘জয় শ্রী রাম সনাতনী সংঘ’। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৭ আগস্ট বিকালে ঢাকা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় সনাতন সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। কোনো হত্যাকাণ্ড বা সহিংস ঘটনাকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সে জন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জীবন, সম্পদ ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্মসূচি থেকে গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, নয়ন দাশ, দুলাল চন্দ্র বড়াল, মিনা দাস, নয়ন রায়, অতিক্রান্ত রায়সহ ‘জয় শ্রী রাম সনাতনী সংঘ’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com