কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাঙচুর করা হয়
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে শাপলার ভাস্কর্য ভেঙে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শুরু করে পৌরসভা। সেখানে জাতীয় চার নেতার প্রোট্রেটও থাকবে। ২০০৩ সালে জাতীয় ফুল শাপলার একটি ভাস্কর্য নির্মাণ করে পৌরসভা। এরপর থেকে এটি শাপলা চত্বর হিসেবে পরিচিত।