রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সংবাদ সম্মেলন করে ডলি এবং আরেফিন কে অব্যহতি দিলেন অ্যাসেব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৬.১৮ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

সারাদেশে ফ্রিল্যান্সারদের দ্বারা পরিচালিত ছায়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব) নামক সংগঠন থেকে শামসেয়ারা খান ডলি এবং মাহাবুব আরেফিন— কে  বুধবার (২ডিসেম্বর)এক জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সাধারণ সদস্য পদ স্থগিত করলেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনে যা তুলে ধরা হয় করোনা মহামারীতে বিশ্বের সকলের সাথে আমরাও মারত্মকভাবে হুমকির সম্মুখীন।

কিন্তু সকল পেশার মানুষ তাদের স্বাভাবিক কাজে যুক্ত হতে পারলেও আমরা যারা শিক্ষার সাথে জড়িত তারা স্বাভাবিক হতে পারিনি। জীবিকা নির্বাহ করা একেবারেই দুষ্কর হয়ে পড়েছে। এর মধ্যেও আমরা (অ্যাসেব) সারাদেশে অ্যাসেবের সদস্যদের মনোবল ধরে রাখা ও ত্রাণ বিতরণের মাধ্যমে সকলকে সংগঠিত করে রেখেছি। অন্যদিকে এই বছরের গত ১১ মার্চ্ অ্যাসেব আহ্বায়ক কমিটির ২৯ জন সদস্যের মধ্যে ২৪ জনের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটিসহ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে নির্বাচন পূর্ববর্তী সকল কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়। অ্যাসেবকে ধরে রাখা এবং এর গতি বৃদ্ধি করার লক্ষ্যে স্বল্পসময়ের জন্য একটি কার্যনির্বাহী কমিটি করা হবে। সারা দেশে ইউনিটগুলো অগোছালো থাকায় ৩৫টি পদের মধ্যে মাত্র ৯টি পদে নির্বাচন হবে। এই নির্বাচনে প্রার্থী হবেন যুগ্ম—আহ্বায়কগণ এবং ভোট প্রদান করবে যুগ্ম—আহ্বায়কগণ।

নির্বাচিত ৯ জন সদস্য অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন থানাভিত্তিক কমিটি ঠিক করে সকল ইউনিটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সরাসরি ভোটে গণতান্ত্রিক উপায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সেখানে সারা দেশ থেকে থানা ইউনিটের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ও ভোটার হতে পারবেন। কিন্তু সম্পূর্ণ নিয়ম বর্হিভূত ভাবে ক্ষমতালিপ্সু সাবেক যুগ্মআহ্বায়ক শামসেয়ারা খান ডলি ও মাহবুব আরেফিন চক্রান্ত করে যাচ্ছে। তারা অ্যাসেবকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সারা বাংলাদেশের সদস্যদের বিভ্রান্ত করে মিথ্যাচার করে ঢাকায় একটি দ্বি—বার্ষিক সম্মেলন আহ্বান করছে। তাদেরসহ সকলকে এ ধরণের অন্যায় ও সংগঠন বহির্ভুত কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করছি।

যারা এ ধরণের কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সারা দেশে থাকা এসেবের সকল সদস্যের জ্ঞাতার্থে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সারা দেশের সকল সদস্যদের জানাতে চাই আগামীকাল ৩ ডিসেম্বর দ্বি—বার্ষিক সম্মেলনের সাথে অ্যাসেবের কোনো সম্পর্ক নাই। এই সম্মেলন সম্পূর্ণ অবৈধ ও সাংগঠনিক নিয়ম বহিভুর্ত। এতে কেউ বিভ্রান্ত হবেন না।

এছাড়া আগামী ১১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনের পর সারা দেশের সকল সদস্যদের নিয়ে সম্মেলন করা হবে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়া উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এস এম সাদীকুর রহমান, রেজাউল করিম, সাবেক যুগ্মআহাবয়ক মো. আকমল হোসেন, মো. মামুনুর রশীদ, পলাশ সরকার, মোস্তফা পাটোয়ারী, তামিমা এম মিতুয়া, মুরতাজা আমান, মাইন উদ্দিন চৌধুরী, ফিরোজ আহমেদ কাজল, খাইরুজ্জামান পিন্টু, মো. হাসান আলী, রমজান আলী, এম এন এস আপন, মো. মুকুল মিয়া সহ প্রমুখ। উল্লেখ্য, একাডেমিক, ভতি,র্ ল্যাংগুয়েজ ইত্যাদি প্রতিষ্ঠান সমূহের পরিচালকরাই মূলত এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব) এর সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com