বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে এক মাস

  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৭.৫৮ পিএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে এক মাস। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন,‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হলো। যারা এখনও রিটার্ন জমা দেননি, তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।
প্রসঙ্গত, আজ ৩০ নভেম্বর ছিল এবছর রিটার্ন দাখিলের শেষ কর্মদিবস। গতকাল এনবিআর থেকে জানানো হয়েছিল, রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না। কিন্ত কোভিড পরিস্থিতির কারণে রাজস্ব প্রশাসন তাদের সিদ্ধান্ত আজ পরিবর্তন করে। করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এনবিআর জানিয়েছে।
এদিকে, আজ করাঞ্চলগুলোতে রিটার্ন দাখিলের জন্য করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি করাঞ্চলে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে রিটার্ন জমা দিয়েছেন করদাতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com