রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সারাদেশ এখন নিরাপত্তাহীনতার অতল গহ্বরে নিমজ্জিত :মির্জা ফখরুল

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৬.০৫ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বা অধিকার কেড়ে নেওয়া হয়েছে  ।

আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রেখে আওয়ামী শাসনকে প্রলম্বিত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে। এ সময় ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার ঘৃণ্য অপকৌশলের অংশ হিসেবে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের নারকীয় বিভৎসতা চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার রাতে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোরের বাসভবনে হামলাসহ পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মক আহত করার কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বিএনপির মহাসচিব এ বিবৃতি দেন। এতে এই ঘটনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের দায়ী করা হয়।

সারা দেশকে এখন নিরাপত্তাহীনতার অতল গহ্বরে নিমজ্জিত করা হয়েছে- এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দলগুলোর সব অধিকার হরণের মাধ্যমে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দেশকে বিরোধী দলমুক্ত করে আওয়ামী একচ্ছত্র শাসন দীর্ঘমেয়াদে ভোগ করতেই বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছে।

এ সময় মাগুরা জেলা বিএনপি কার্যালয় ও আহসান হাবীব কিশোরের বাসভবনে হামলাসহ পৌর যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com