সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ নিহত

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৪.২৭ পিএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো ২০ জন। গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে মালেক বাজার নামক স্থানে আজ  বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকামুদ্দিন মোল্লা (৫০)। এছাড়া নিহত আরেকজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওসি এ এফ এম নাসিম জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের বাসটি আজ বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার মালেক বাজার নামক স্থানে পৌঁছায়। এ সময় একটি ভ্যানকে পাশ দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাশের খাদে পড়ে যায় বাসটি ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন অন্তত ২০ যাত্রী।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত ১৪ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com