নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীনগর নামক স্থানে বুধবার দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ সিদ্দিকী(২৫) নামে এক মোটরসাইকলে আরোহী নিহত হয়েছে।নিহত আশরাফ সিদ্দিকী ধামইরহাট উপজেলার সিঙ্গারুল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
এলাকাবাসি ও ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন জানান,ওইদিন দুপুর ২ টার দিকে ধামইরহাট থেকে পল্লী বিদ্যুতের বিল দিয়ে বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে মাছবোঝাই একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে আশরাফ সিদ্দিকীর মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ সামনের অংশ চূর্নবিচুর্ন হওয়া মোটরসাইকেল ও ভটভটি টি থানা হেফাজতে নেয়।
ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল থেকে ভটভটি আটক করলেও চালক পালিয়ে যায়।