রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সপরিবারে করোনায় আক্রান্ত!

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৭.২৭ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সপরিবারে করণায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, তাঁর সহধর্মিনী শিল্পী পাল ও দুই সন্তানেরাও করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের প্রহরী ও কার্যালয়ের সার্ভেয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র মতে জানা গেছে।
এছাড়াও জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, ডিসিসহ আক্রান্তদের করোনা পরীক্ষার জন্য গতপরশু নমুনা সংগ্রহ করা হয়। তাদের করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুরু থেকে লক্ষ্মীপুর জেলায় ২ হাজার ২৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২ হাজার ১৫৭ জন সুস্থ ও চিকৎসাধীন রয়েছে ৩৩ জন। বাকি আক্রান্তদের ১১ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com