রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ধামইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন জখম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৭.২২ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ৩ জন জখম হয়েছে। গুরুত্বর জখম অবস্থায় ২ জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চকময়রাম মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মঙ্গলবাড়ী হতে খেলনা আসছিল মোটর সাইকেল চালকসহ ৩ জন। অতিদ্রুত ও বেপরোয়া ভাবে আসা মোটরসাইকেলটি চকময়রাম মোড় এলাকা অতিক্রম করাকালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের চালক ভগবানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মমিনুল ইসলাম (২৫), লস্করের ছেলে শরিফুল ইসলাম (২৪) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফিরোজ হোসেন (২৬) রাস্তায় লুটিয়ে পড়ে মুখমন্ডলের অনেকাংশ জখম হয়। স্থানীয়রা জখমীদের হাসপাতালে নিয়ে আসলে চালক মমিনুল ইসলাম ও ফিরোজ হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রামেক হাসপাতালে স্থানান্তর করেন। চকময়রাম মোড় ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি অতি দ্রুত গতিতে আসছিল।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, চলতি সপ্তাহে ধামইরহাট থানা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতায় একাধিক বার মাইকিং করা হয়েছে, হেলমেটসহ ও মোটরসাইকেলে ২ এর অধিক চলাচল না করা, দ্রুত গতিতে গাড়ি না চালানো সহ বিভিন্ন সচেতনতামুলক প্রাচারাভিযান পরিচালনা করা হয়েছে, সাধারণ মানুষ সচেতন না হলে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়।
উল্লেখ্য অতি সম্প্রতি আমাইতাড়া হতে মঙ্গলবাড়ী রাস্তা নির্মান সম্পন্ন হলেও বর্তমানে তার বেহাল দশা, যে কারণেই এই দুর্ঘটনা গুলো বাড়ছে বলে স্থানীয়রা অভিযোগকরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com