রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

 বিশ্বে মিথ্যা কথা বলার ওপর কোনো পুরস্কার থাকলে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পেতেন : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ৪.৪৮ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

‘বিশ্বে মিথ্যা কথা বলার ওপর কোনো পুরস্কার থাকলে সেটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পেতেন বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । মির্জা ফখরুলের জেনে রাখা উচিত মিথ্যা কথা বললে মানুষের আয়ু কমে যায়।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাস পুড়িয়ে বিএনপি এর দায় উল্টো অন্যদের ওপর চাপাচ্ছে।’ আজ রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পুরো বিশ্ব করোনায় বিপর্যস্ত। আমাদের দেশের মানুষ করোনা পরিস্থিতিতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এ অবস্থায় বিএনপি আবারও আগের খেলায় মেতে উঠেছে। বিএনপি মানুষ পুড়িয়ে ও বাসে আগুন দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
বিএনপি নেতাদের নেতিবাচক কর্মকাণ্ডের কারণ দলটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের মন থেকে বিএনপি যোজন যোজন দূরে চলে যাচ্ছে। এ দলটি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালতেও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে রায় হয়েছে।

উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির কর্মসূচির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে আসে জেতার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের দলকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে। তাদের আন্দোলন অগণতান্ত্রিক। জনগণই এটা প্রতিহত করবে।’

উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘এতেই প্রমাণিত হয়েছে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোনো ধরনের কারচুপি হয়নি। তা ছাড়া করোনা পরিস্থিতির কারণে ভোটার উপস্থিতি কিছু কম হতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com