রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁ রাণীনগরে কৃষক মাঠ দিবস ও ক্রপ কাটিং অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৪.৪১ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে হাইব্রিড এজেড৭০০৬ জাতের ধান বিষয়ে মাঠ দিবস ও ক্রপ কাটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার রাতোয়াল বাজার প্রাঙ্গনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষিভিত্তিক কোম্পানি বায়ারের এক্সিকিউটিব কর্মকর্তা কৃষিবিদ রওশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ারের রাজশাহী রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সনজিৎ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, বিএস শরিফুল ইসলাম, বায়ারের পরিবেশক মোমিনুল হক হিরন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫জন কৃষকদের মাঝে হাইব্রিড এজেড৭০০৬ জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরন করা হয়। এরপর আমন মৌসুমে এজেড৭০০৬ জাতের চাষ করা হাইব্রিড ধানের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন অতিথিবৃন্দ ও কৃষক। এসময় কৃষকদের এই জাতের ধান চাষের উপকারিতা, পরিচর্যা ও ফলনসহ নানা বিষয়ে অবগত করা হয়।
বক্তারা বলেন, দিন যতই যাচ্ছে ততই দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাষযোগ্য জমির পরিমাণ কমছে। তাই জমিতে পুরাতন কম ফলনশীল জাতের ধান আর চাষ না করে ধান গবেষণা কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত ও বিভিন্ন কৃষিভিত্তিক কোম্পানির অধিক ফলনশীল হাইব্রিড জাতের বিভিন্ন প্রজাতির ধান চাষ করতে হবে। এতে করে যেমন কৃষকরা অধিক ফলন পাবেন অপরদিকে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্নতাও অর্জন করতে পারে।
বায়ার কোম্পানি জার্মানির হাইব্রিড এজেড৭০০৬ জাতের ধান আমদানী করে তা চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষি অফিসের সহায়তা নিয়ে পর্যায়ক্রমে রাণীনগর ও আত্রাই উপজেলার ৪শত কৃষকদের মাঝে বিনামূল্যে এই ধান বীজ বিতরন করছে। এই জাতের ধান চাষ করলে প্রতি শতাংশে ফলন পাওয়া যাবে ১মণ হারে, পানির নিচে ১৫দিন তলিয়ে থাকতে পারে, রোগপ্রতিরোধ ক্ষমতা বেশিসহ নানা বৈশিষ্ট রয়েছে এই জাতের ধানে। ধানের ফলন বৃদ্ধি ও অধিক লাভবান হতে কৃষকদের হাইব্রিড এজেড৭০০৬ জাতের ধানসহ বিভিন্ন জাতের হাইব্রিড ধান চাষ করতে আহ্বান জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com