রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

“সেই পাগলী মায়ের সন্তানের দায়িত্ব নিলেন ঝিনাইদহের পৌর পিতা”

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৭.২৮ পিএম
  • ৪০৮ বার পড়া হয়েছে

সাম্প্রতি গত ০৬/১০/২০২০ তারিখে ঝিনাইদহ জেলার একটি জনপ্রিয় আঞ্চলিক অনলাইন নিউজ চ্যানেল ঝিনেদা টিভিতে “পাগলীর সন্তানের দ্বায় নেবে কে” এমন একটি শিরোনামে একটি পাগলি মায়ের অসহায় এতিম শিশুর বাস্তব চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে সন্তানটির অসহায় অবস্থা ও শিশুটির বর্তমান পালিত বৃদ্ধ দম্পতির করুণ বাস্তবতা ফুটিয়ে তোলা হয়।

ফলে প্রতিবেদনটি অল্প সময়ে প্রায় ২০ হাজার মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। যার ফলশ্রুতিতে ঝিনাইদহের মানবিক সংগঠন হেব্বিগ্রুপ শিশুটিকে সহায়তার করার জন্য যোগাযোগ করে শিশুটির জন্য শীতবস্ত্র,জুতা, খেলনা সামগ্রী সহ শিশুটির নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়ে শিশু আব্দুল্লাহকে হেব্বি গ্রুপে পরিবারের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।

এদিকে শিশুটির জন্য ও তার পালিত পিতামাতার জীবনমানের টেকসই উন্নয়নের জন্য মানবতার কল্যানে এক নজির স্থাপন করেছেন ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি শিশুটির এই করুন বাস্তবতার প্রতিবেদনটি দেখার পরে প্রতিবেদক রিজভী ইয়ামিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে শিশুটির সাথে সাক্ষাতের ব্যবস্থা করে তৎক্ষণাৎ শিশুটিকে শীতবস্ত্র উপহার দেন, সেইসাথে বাচ্চাটির পালিত বৃদ্ধ বাবার কর্মসংস্থানের জন্য তার নিজস্ব অর্থায়নে আধুনিক ব্যাটারিচালিত রিকশা প্রদানের সাথেসাথে বৃদ্ধ মা-বাবাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আস্বাস দেন।

পাশাপাশি শিশু আব্দুল্লাহর পরিবারের বসবাসের জন্য বাসস্থানের ভালো ব্যবস্থা না থাকায় ঝিনাইদহ জেলা প্রশাসক সরজ কুমার নাথের সাথে কথাবলে “মুজিবর্ষের আশ্রয়ন প্রকল্পের” আওতায় সরকারি জায়গায় পরিবারটির জন্য মাথাগোঁজার ঠাঁই করে দেওয়ারও ব্যবস্থা করেন তিনি ।

এছাড়াও আব্দুল্লাহ পরিবারের সার্বিক সহায়তা ও তার পড়াশোনার যাবতীয় সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করে তিনি বলেন: তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি আব্দুল্লাহ সাহায্য-সহযোগিতায় পাশে থাকবেন সেই সাথে সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মানবকল্যাণে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com