সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই! ১কৌটি টাকার ক্ষতি

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৭.৩৩ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়। এতে প্রায় ১ কৌটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থাণীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে বাসস্ট্যান্ড এলাকায় মার্কেটে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে খবর পৌঁছালে ৩টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে যায় এনামুল হকের হোটেল ও মুদি দোকান, শাহ আলমের টায়ার রিসোলিং দোকান, শফিকুল ইসলামের মুদি দোকান, মান্নানের মিষ্টির দোকান ।এতে এ সব দোকানে থাকা মালামাল সকল আসবাবপত্র, টেবিল চেয়ার, ফ্যান, ফ্রিজ, টায়ার টিউব, খাবার পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোর কৌটি টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।

বিসমিল্লাহ হোটেলের মালিক এনামুক হক জানান, আমার দু’টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত দুই দিন আগে দুটি দোকান মেরামতে খরচ হয়েছে ৭০ হাজার টাকা। এতে আমরা নগদ ১ লাখ টাকা সহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের ওপর দিয়ে আমার ৫ জনের পরিবারের সংসার চলতো। আমি এখন নি:শ^।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে এস আর টায়ার রিসলিং পোন্ড পেস্টিং এর দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আসে। এতে ৫টি দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com