সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ডেমরায় লাইট কারখানায় অগ্নিকাণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৮.০১ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

ডেমরার মাতুয়াইলের কোনাপাড়ায় একটি লাইট কারখানায় বৃহস্পতিবার বিকালে লাগা আগুন শুক্রবার সকালে নিভেছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কোনাপাড়ায় স্থানীয়ভাবে ভুট্টো রোড নামে পরিচিত হাজী বাদশা মিয়া রোডের পাশা লাইট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়, বলেন লিমা।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com