সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় জেলা সামাজিক সংগ্রাম পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৪.১৩ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ
লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউসুফ মো. শহীদুন্নবী জুয়েলকে নির্মমভাবে পিটিয়ে
হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার বিচার দাবিতে মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা সামাজিক সংগ্রাম পরিষদ এই
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
‘ধর্মান্ধতার বিরুদ্ধে জেগে ওঠো বিবেক ও মনুষ্যত্ব, ধর্মান্ধ উগ্র মৌলবাদী অপশক্তির
বিরুদ্ধে রুখে দাঁড়াও’- এই প্রতিবাদী স্লোগান নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে
বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বর্ষিয়ান রাজনীতিক আমিনুল ইসলাম
গোলাপের সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনুর সঞ্চালনায়
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু
জাফর সাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবীর বাদল, উদীচী
গাইবান্ধার সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা,
সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদ মার্কসবাদী জেলা পাঠচক্র ফোরামের সদস্য সচিব
মনজুর আলম মিঠু, আবু রাহেন শফিউল্লাহ খোকন, কৃষক-শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি
এ্যাড. মোসত্মফা মনিরুজ্জামান, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, নারীনেত্রী ইশরাত
জাহান লিপি, জাতীয় যুবজোট জেলা সভাপতি সুজন প্রসাদ, শ্রমিক নেতা নুর মোহাম্মদ
বাবু, বাংলাদেশ ছাত্র যুব পরিষদ জেলা সভাপতি পলাশ চাকী, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার খন্দকার
শামিম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার
মত নৃশংস ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও এর উস্কানিদাতাদের বিচারের আওতায় আনতে না পারলে
দেশে আরও এমন ঘটনা ঘটতে থাকবে। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠবে।
সাম্প্রতিক সময়ে যে কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে
বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে।
উস্কানি ও গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন,
বিশ্ববিবেককে নাড়িয়ে দেয়া এই বর্বর পৈশাচিকতা মেনে নেয়া যায় না। মানবতা ও শান্তি
বজায় রাখার স্বার্থে এই বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের
দ্রুত বিচার ও ফাঁসির দাবি করেন বক্তারা। সেইসাথে ধর্মান্ধ উগ্র মৌলবাদী অপশক্তির
বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষের প্রতি
আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com