রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলমান বিনামূল্যে পিপিআর ভ্যাক্সিন প্রদান কার্যক্রম মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন রংপুর প্রাণিসম্পদ বিভাগ এর বিভাগীয় উপ-পরিচালক ডাঃ আবু সৈয়দ মুহাম্মদ নাছির উদ্দিন খান।
মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও প্রাইমারী স্কুল মাঠে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায়, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ।