রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাণীশংকৈলে খামারিদের প্রশিক্ষণ

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৩.৫৭ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খামারিদের মাঝে গবাদি প্রাণির কৃত্রিম প্রজনন, জাত উন্নয়ন,দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি ও খামারের জীবনিরাপত্তা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর হলরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর প্রাণিসম্পদ বিভাগ এর বিভাগীয় উপ-পরিচালক ডাঃ আবু সৈয়দ মুহাম্মদ নাছির উদ্দিন খান। আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায় প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ২০ খামারিকে দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশী গাভী হতে ক্রস বাছুর, উন্নতজাতের গাভী, মাংসল ষাঁড় উৎপাদন এবং গাভীর প্রাকৃতিক প্রজননকে নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com