রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

প্রতারক চক্রের ৩ নারীসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ৫.৪৮ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধিঃ স্বামী সিঙ্গাপুরে থাকে এমন কথা বলে প্রেমের ফাঁদে ফেলে নওগাঁর সাপাহারে এ ব্যবসায়ীর কাছ থেকে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৩ নারীসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জয়পুরহাট জেলার বাসষ্টান্ড এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মূল হোতা প্রতারক রুপালি বেগম কণার বিরুদ্ধে রিমান্ডের আবেদন চাইবেন জানান। এ ঘটনায় আরো জড়িত বিকাশের এজেন্টদেরও গ্রেপ্তারের করার চেষ্টা চলছে বলে জানান পিবিআই ।
মঙ্গলবার সকালে নওগাঁর অফিসে এমন তথ্য জানান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের(পিবিআই)  নওগাঁর পুলিশ সুপার নয়মুল হাসান।
তিনি জানান, প্রেমের ফাঁদে ফেলে সাপাহারে এক ব্যবসায়ী আবুল কালামের সাথে চার মাস চার পাঁচ মাস আগে মোবাইলে প্রতারক রুপালি বেগম কণার পরিচয় হয় । এক পর্যায়ে তা দৈহিক সম্পর্কের রূপ নেই। প্রথমে জমি ক্রয় করার কথা বলে এবং পরে স্বামী সিঙ্গাপুরে থেকে পাঠালে একত্রে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সোনালী ব্যাংক ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয় । গত ৩১ অক্টোবর আবুল কালাম আজাদকে রুপালি বেগম কনা ও তার সহযোগিরা কৌশলে জয়পুরহাট ডেকে নিয়ে একটি ঘরে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং কালামের মোবাইলের মাধ্যমে তার পরিবারের সদস্যদের কাছে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে এবং কালাম কে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে এক লাখ দশ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে কালামের পরিবারকে আরো ১০ লাখ টাকার জন্য চাপ দিলে পরিবারের লোকজন পিবিআই নওগাঁয় একটি অভিযোগ করেন। এর ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় জয়পুরহাটের ক্ষেতলাল থানা থেকে আবুল কালামকে উদ্ধারসহ ঘটনাস্থল থেকে ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করেছে পিবিআই ।
প্রতারক চক্রের সদস্য জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের কামরুজ্জামানের স্ত্রী  রুপালি খাতুন কনা, তিলাকুদুল নামাপাড়া  গ্রামের কামরুল ইসলাম, শালবন গ্রামের সুরাইয়া খাতুন এবং কালাই উপজেলার নান্দাইল গ্রামের শাহারুল ইসলাম রাজু ও একই গ্রামের কালামের স্ত্রী আজেদা বেগমের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার নয়মুল হাসান আরো জানান, এই ঘটনায় সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত আবুল কালামের কাছে থেকে ৩৬ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র। তাদের বিরুদ্ধে আরো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মূল হোতা প্রতারক রুপালি বেগম কণার বিরুদ্ধে রিমান্ডের আবেদন চাইবেন জানান। যাতে এ ঘটনায় আরো জড়িত ও বিকাশের এজেন্টদেরও গ্রেপ্তার করা সম্ভব হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com