চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের পতেঙ্গা নারী ও শিশু নির্যাতন মামলায় “কর্নফূলী দারিদ্রমোচন সমবায় সমিতি’র মালিক আজগর হোসেন মিজানকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) নগরীর স্টিল মিল এলাকায় তার নিজ অফিস থেকে তদন্ত কর্মকর্তা এস আই এস এম জামালউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সকালে তাকে গ্রেপ্তার করা হয় । অভিযুক্ত আজগর হোসেন মিজান চট্টগ্রামের কর্নফূলী থানার শাহ মীরপুর, সুন্দরীপাড়া এলাকার পিতা মোঃ জামালউদ্দিনের ছেলে।
আজগর হোসেন মিজান চট্টগ্রামের স্টিল মিল এলাকায় একটি সমবায় সমিতির মালিক থাকা সূত্রে গ্রাহকের টাকা না দেওয়া এবং গ্রাহক টাকা চাইতে আসলে তাদের কে টাকা না দিয়ে শ্লীলতাহানি করার অভিযোগে তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি নারী ও শিশু দমন আইন সংশোধিত ২০০৩ এর ১০ ধারায় মামলা হয়।
যার মামলা নাম্বার ০৩/০২/১১/২০২০। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান আজগর হোসেন মিজানের নামে একটি নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল পরর্বতীতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।