রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ধামইরহাটে বালুবাহি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৯.৩৪ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে
মোঃসোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বালুবাহি ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ০২ নভেম্বর সকাল ৭ টার দিকে হরিতকীডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও সাহাপুর মাদ্রারাসার সহকারী শিক্ষক (কৃষি)  মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে ধামইরহাট আসছিলেন।
পথিমধ্যে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহা সড়কের পিড়লডাঙ্গা নামক স্থানে বালুভর্তি বেশ কয়েকটি ট্রাক্টর (মেসি) দ্রুত গতিতে চলছিল, এমন সময় একটি দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সহকারী শিক্ষক মজনুর রহমান মাটিতে পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে গাড়ী চলে যায়।
প্রচুর রক্তক্ষরণ অবস্থায় প্রথম ধামইরহাট হাসপাতালে ও পরে রামেক হাসপাতালে নেয়া হলে পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ ১টি ট্রাক্টর আটক করা থানায় নিয়ে আসে। তবে তার মেয়ে সুস্থ্য আছেন।
ধামইরহাট থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবারের লোকজনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।’
এলাকাবাসীর অভিযোগ, ভোর হলেই ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহা সড়কে পাওয়ার ট্রলি ও ট্রাক্টরের বেপরোয়া চলাচল পথচারীদের অনেকটাই ঝুকিতে রাখে। শারীরিক বেয়াম বা ফিটনেস ঠিক করে ভোর সকালে  যারা রাস্তার পাশ দিয়ে চলাচল করা পথচারীরা প্রাণঝুকিতেই চলাচল করে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com