রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দেবীদ্বারে ৭ টি খানকায়ে মাহবুবীয়ায় পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৮.৩০ পিএম
  • ৪৬২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি: ” সৃস্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ,সকল ঈদের সেরা ঈদ,দয়াল রাসূলের জন্ম ঈদ ” ওই শ্লাগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বারে পালন করা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত রাসূল (সঃ) শুভ জন্ম দিনকে কেন্দ্র করে ঢাকার মতিঝিল বাবে রহমত দেওয়ানবাগ শরীফ থেকে একযোগে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সরাসরি লাইভ সম্প্রচারের মধ্যে দিয়ে মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদাকারী সূফি সম্রাট হযরত মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলার আহবানে ঈদে মিলাদুন্নবী (সঃ)উদযাপন ও আশেকে রাসূল সন্মেলন অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মহামারী করোনার কারনে লাইফ ট্রান্সমিশন ও জুম অনলাইনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের সকল খানকায়ে মাহবুবীয়া ও জাকের মজলিশে একযোগে পালন করা হয় ওই অনুষ্ঠানটি।

কেন্দ্রীয় দরবার শরীফ বাবে রহমত থেকে দেওয়ানবাগ শরীফের সকল সমস্যা সমাধান ফায়সালাকরী ড.আর সামস কুদরত – এ- খোদার উপস্থাপনায় সন্মেলনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সূফি সম্রাট হযরত মাহবুব – এ- খোদা দেওয়ানবাগী হুজুর,বিশ্ব নবী হযরত রাসূল (সঃ) এর শুভ জন্ম দিন তথা ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব তুলে ধরে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। হযরত রাসূল (সঃ) এর শান,মর্যাদার গুনকৃর্তন তুলে ধরে ওলামা কেরমগন মোহাম্মদী ইসলামের শিক্ষা ও সংস্কার নিয়ে বক্তব্য প্রদানকালে কুমিল্লা দেবীদ্বার পৌর চাপানগর খানকায়ে মাহবুবীয়া, উপজেলার ৮ নং জাফরগন্জ’র হোসেনপুর খানকায়ে মাহবুবীয়া,৯নং গুনাইঘর উত্তর খানকায়ে মাহবুবীয়া,১১নং রাজামেহার ইউনিয়নের গুবিন্দপুর জাকের মজলিশ, ১৪ নং সুলতানপুর ইউনিয়ন কাবিলপুর খানকায়ে মাহবুবীয়া, ১৬ নং মোহনপুর জাকের মজলিস, ভানী ইউনিয়নের সাইতলা জাকের মজলিসে হযরত রাসূল (সঃ) জন্মের খুশিতে কেক কেঁটে বিরানী তবারুক বিতরনের মধ্যে দিয়ে আশেকে রাসূল ভক্তবৃন্দুগন ওই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে নিজ-নিজ খানকায়ে মাহবুবীয়াতে অনুষ্ঠান পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com