রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৭.১৮ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনস্ এর ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এই কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তারে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কেএম মামুন খান (চিশতি), জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহাসহ বিভিন্ন উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি-সাধারণ সস্পাদক সহ পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করেন বক্তরা।
কমিউনিটি পুলিশিং ডে
পরে কমিউনিটি পুলিশিং এ বিশেষ ভূমিকা রাখায় পোরশা উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহজাহান আলী ও মহাদেবপুর থানার এসআই খোকন কুমার কুন্ডুকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com