নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারের সহ-ধর্মিনী মিসেস নাসরিন খোন্দকার। এ সময় তিনি ছেলে সামি খোন্দকারকে সাথে নিয়ে মুজিববর্ষ উপলক্ষে স্মারকবৃক্ষ কাঠ বাদাম নামক বিরল প্রজাতির বৃক্ষরোপন করেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে রাজশাহী বিভাগীয় কমিশনার পত্নী’র আগমন ঘটলে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি পুরো আলতাদিঘী ভ্যানে চড়ে প্রাকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ’র সহ-ধর্মিনী মিসেস তাহমিনা শারমিন দীনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সহ-ধর্মিনী মিসেস জ্যোতির্ময়ী বর্মণ, নওগাঁ জেলা প্রাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারাহ তাকমিলা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।