রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় ভিক্ষুকদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরন

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ২.০৩ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পুনর্বাসিত ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের লভ্যাংশ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লভ্যাংশ বিতরন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো: হুমায়ন কবীর খোন্দকার।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার ৪৪জন ভিক্ষুকের মাঝে নগদ ২হাজার টাকা, ব্লিচিং ও হুইল পাউডার, সাবান, মাস্ক ও সেনিটাইজার বিতরন করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা আ.ত.ম. আব্দুল্লাহ হিল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়ক পল্লব কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশের ভিক্ষকুদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ প্রকল্পের মধ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্পটি অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা দেশের সকল ভিক্ষুকদের পুনর্বাসন করার চেষ্টা করছেন।

আর আমরা মাঠ পর্যায়ে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছি। আমরা আশা রাখি এই প্রকল্পের মাধ্যমে সরকার ২১সালের মধ্যে দেশের সকল ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com