রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর মান্দায় আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ২.০১ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আদিবাসী সম্প্রদায়ের ভাষাচর্চা ও সংস্কৃতি রক্ষায় ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব পালিত হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার আয়োজনে ভারশোঁ ইউপি’র কালিসফা কালী মন্দির মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের ৮ টি নৃত্যের দল অংশ নেয়।
এসময় জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার যুগ্ম- আহবায়ক যোনা উরাও এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত,ভারশোঁ ইউ’পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা এবং সাংগঠনিক সম্পাদক নরেন পাহান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com