শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রামগঞ্জে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু!

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৫.৫৮ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ
লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সিরুন্দি গ্রামে ব্যাটারীচালিত অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে রামগঞ্জ মোহাম্মদিয়া এতিমখানার শিক্ষার্থী বাকের হোসেন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নিজ বাড়ীর সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।বাকের হোসেন ভাদুর ইউনিয়নের সিরুন্দি গ্রামের মনোহরগাজী পাটোয়ারী বাড়ীর কাউছার আহম্মেদের ছেলে।
এনিয়ে শিশুটির বাবা কাউছার আহম্মেদ জানান,তার ছেলে বাকের হোসেনের মাদ্রাসা বন্ধ থাকায় সে গত কয়েকমাস থেকে বাড়ীতেই থাকে।আজ বুধবার (২৮ অক্টোবার) সকাল ১০টায় বাড়ীর উত্তর পাশের রাস্তা থেকে হঠাৎ দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সার সাথে প্রচন্ড গতিতে ধাক্কা খেয়ে মাথা ও বুকে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।
এদিকে শিশু বাকের হোসেনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি জেনেছি।তবে শিশুর বাবা কারো বিরুদ্ধে কোন অভিযোগ না করায় মৃত শিশুটিকে পারিবারিকভাবে দাফন করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com