বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ১০.৩১ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এই সময়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তাঁর ডেমক্র্যাটিক প্রতিদ্বন্দ্বি সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে চার বছর মেয়াদের জন্য যাবার সমর্থন লাভের আপ্রাণ চেষ্টায় তুমুল প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে জোর প্রচার অভিযান চালাচ্ছেন। তাঁদের এই নির্বাচনী সফর পরিকল্পনায় বোঝা যায় বিভিন্ন রাজ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টির গুরুত্ব। গোটা দেশে বাইডেন ট্রাম্পের চেয়ে ৭ থেকে ৯ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন এবং এই নির্বাচনের ফলাফলের অর্ধেকটাই নির্ভর করছে তুমূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গাজ্যগুলো ঠিক কোন দিকে যায় তার উপর। ট্রাম্প মধ্য পশ্চিমাঞ্চলের তিনটি রাজ্য মিশিগান , উইসকনসিন এবং নেব্রাস্কায় যাচ্ছেন যেখানে তিনি ২০১৬ সালে ডেমক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাস্ত করেছিলেন। দ্বিতীয় মেয়াদের জন্য এই ভোট সুরক্ষিত রাখতে তিনি চেষ্টা চালাচ্ছেন । তবে জরিপে দেখা যাচ্ছে যে ট্রাম্প মিশিগান ও উ‌ইসকনসিনে পিছিয়ে আছেন অবশ্য নির্ভরযোগ্য রিপাবলিকান রাজ্য নেব্রাস্কায় তিনি এগিয়ে আছেন।

এদিকে প্রকাশ্যেই আত্মবিশ্বাসী বাইডেন খানিকটা আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন। তিনি দক্ষিণের জর্জিয়া অঙ্গরাজ্যের দুই জায়গায় প্রচার অভিযান চালাচ্ছেন । ১৯৯২ সালের পর জর্জিয়ায় ডেমক্র্যাটরা জয়লাভ করেনি। জরিপে দেখা যাচ্ছে যে ঐ রাজ্যের ১৬টি ইলেক্টরাল কলেজ ভোট পাবার জন্য বাইডেন ও ট্রাম্পের অবস্থান প্রায় একই স্থানে।

নিয়ম অনুযাযী যে রাজ্যে যে প্রার্থী সব চেয়ে বেশি লোকের ভোট পান সেই রাজ্যের সব ক’টি ইলেক্টরাল ভোট তিনিই জিতে নেন। ৫৩৮ সদস্য বিশিষ্ট ইলেক্টরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক ২৭০ টি ভোট পাবার জন্য ট্রাম্প এবং বাইডেন উভয়ই উন্মুখ হয়ে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com