শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাণীশংকৈলে সড়ক জুড়ে বিষাক্ত লিটারের স্তুপ, স্বাস্থ্য ঝুকিতে সাধারণ মানুষ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ৫.৪৮ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নেকমরদ থেকে ধর্মগড় কাউন্সিল বাজারসহ চেকপোষ্ট এলাকায় রাস্তার দুই ধারে সড়ক জুড়ে অসাধু ব্যবসায়িরা লিটারের স্তপ রেখে প্রশাসনকে তোয়াক্কা না করে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
২২ অক্টোবর স্থানীয় সাংবাদিকরা ঘটনা স্থলগুলো তদন্ত কালে স্থানীয়রা সাংবাদিকদের বলেন বিষাক্ত লিটারে দূর্গন্ধে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে এলাকার মানুষ। উপজেলার কাউন্সিল বাজারে ইমরান আলী নামক ব্যক্তি রাস্তার পাশে লিটারের বস্তা গুদামজাত করে রেখে ব্যবসা করছে। তিনি সাংবাদিকদের দেওয়া এক প্রশ্নের জবাবে বলেন, এলাকায় লিটারের ব্যবসা অনেকে করছেন। অন্যান্যরা লিটারের ব্যবসা বন্দ করলে, তিনিও বন্ধ করবেন।
স্থানীয় ইউসুফ, সায়েদা, জুলেখা সহ অনেকে বলেন, রাস্তার পাশে বসবাস কারী সায়েদা বলেন, তার বাড়ীর সাথে ঘেসা লিটারের স্তপ রয়েছে। দূর্গন্ধ পরিবেশে স্বাস্থ্যের ঝুকি নিয়ে বসবাস করছেন তিনি। এসব ব্যবসা যেন বন্ধ করা হয়, স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সায়েদা। এদিকে নেকমরদ হয়ে চেকপোষ্ট যেতে পাকা সড়কের দুই ধারে পুকুরগুলোতেও লিটার দিয়ে মাছ চাষ করছে এক শ্রেণীর অসাধু মৎস্য জীবি। এতে দূর্গন্ধে পরিবেশ দুষিত হয়ে পড়েছে। যে কোন মুহুতে বড় ধরনের ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে শিশু এবং বৃদ্ধ বয়সী মানুষ গুলো।
রাস্তার পাশে লিটারের ব্যবসা বন্দের প্রতিবাদে স্থানীয় আবু তালেব নামক ব্যক্তি ১৯ অক্টোবর ইউএনওকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com