মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

মায়ের স্নেহের আঁচল পারভীন আকতার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ১.৫৩ পিএম
  • ৫১১ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিনিধি:মা যে সবার চেয়ে আপন অতি মা যে স্বর্গ সুখের নদী, খরস্রোতা পাথুরে মাটি আঁকড়ে আজন্ম দুঃখ করে বোধি।
মা কাঁদে সন্তানের লাগি সদা বাড়ী ফিরবে সে কবে প্রার্থনা করে পথ চেয়ে থেকে ঘুমিয়ে যখন থাকে সবে।
মায়ের আঁচল স্নেহে ভরা ভরসা মা দুই জাহানে, মায়ের মনে দুঃখ দিলে কভু আরশ কাঁদে অঝর বানে।
মা যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত গর্ভধারিণী একজনই, মায়ের চরণে বেহেশত জানি সেবা করো দিবারজনী।
হাজার কষ্ট দিলেও মাকে কখনো দেয় না অভিশাপ, সম্পদ সুখ শান্তি উজাড় করে করে না কভু অনুতাপ।
সন্তান যদি মায়ের গলে পরায় সোনার মখমল হার, ভালো হলে তার চেয়েও খুশি জনম যে স্বার্থক তাঁর।
আজীবন বুকে আগলে রাখো মা হলো যে শ্রেষ্ঠ ধন, কখনো মায়ের মনে কষ্ট দিও না ভালোবাসা দাও সর্বক্ষণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com