শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী 

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৮.৫২ পিএম
  • ৪১৪ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলের সিদ্ধান্তে তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
মকলেছুর রহমান মকে অভিযোগ করে বলেন, বিএনপির পোলিং এজেন্টদের সকাল থেকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রশাসনের সহায়তায় প্রহসনের নির্বাচন করা হচ্ছে। যা আমরা মানি না। আমার নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের ওপর অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। এতে আমি ব্যথিত এবং দুঃখিত।
তিনি বলেন, আমাদের দাবি নির্বাচন বাতিল করে আগামীতে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। যদি তা না হয় তাহলে নেতাকর্মীদের নিয়ে রাস্তার নামবো। আন্দোলন করতে বাধ্য হবো।
এ সময় নওগাঁ জেলা বিএনপির সদস্য ডা. একরামুল বারী টিপু, মনোজিত কুমার সরকার, মান্দা উপজেলা যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মকুল, সদস্য অধ্যক্ষ আব্দুল মতিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ১০৮টি ভোটকেন্দ্রে এ উপনির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যেখানে মোট ভোটার তিন লাখ ৯৭৬ জন।
উল্লেখ্য, গত ৬ জুলাই এ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরদার জসিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com